পোস্টগুলি

মাতা বৈষ্ণোদেবীর ডাকে , Vaishno Devi Temple of Katra is a famous Hindu temple

ছবি
          KATRA RAIL STATION                                                                                                                                    দীর্ঘ দুমাস প্রতীক্ষার অবসানে ‘জয় মাতা দী’ নাম নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে নিউ দিল্লীর দিকে রওনা হলাম। ঘণ্টা দুয়েকের আকাশ পথ। মনের একান্ত ইচ্ছা বৈ ষ্ণো দেবীকে দর্শন করা। এর পরেও হাতে সময় থাকলে তবেই একটু এদিক ওদিক ঘোরাঘুরি। দুপুরে দিল্লী বিমানবন্দরে নেমে গেলেও ট্রেন বিকেল সাড়ে পাঁচটায়। নিউদিল্লী থেকে সরাসরি কাটরা যাওয়ার নতুন সুপারফাস্ট ট্রেনে চেপে বসার লোভ সামলাতে পারিনি। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেন পরের দিন সকাল পাঁচটা নাগাদ কাটরা রেল স্টে...

ডিজিটাল গুঁতো

                                 করোনা ভাইরাস আসার আগেকার এক বাস্তব  অভিজ্ঞতার কথা বলছি।   ৯০ দশকের প্রথমের দিকে একটা সময় ছিল যখন বলা হচ্ছিল যতোই শিক্ষিত হওনা কেন কম্পিউটার সম্বন্ধে জানা না থাকলে সে নাকি এক অর্থে নিরক্ষর । তা সে সময় এখন পাল্টেছে, নিরক্ষরতা দূরীকরণের পরে ভারত এখন “ডিজিটাল ইন্ডিয়া” । জীবন জীবিকার জন্য বহুমানুষের মত আমাকেও প্রতিটি দিন বাসে করে বাড়ী থেকে অফিস ও অফিস থেকে বাড়ী করতে হয়। তা সেই বাসেই আমার সাথে পরিচয় আধুনিক ডিজিটাল ভারতের। অফিস টাইমের যানবাহন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই বাসে ভীড় একটু বেশী থাকে। এই সময় অফিস যাত্রী, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, ব্যবসায়ী এমন কি এক ভিখারিকেও আমি নিয়মিতভাবে এই সময়ে পাই। আমার বাসস্ট্যান্ড থেকে বাস ধরার সুযোগটা নেই বলে যাত্রা শুরুর খানিকটা সময় পরে বাসে উঠি। তখনই শুরু হয় আমার প্রাত্যহিক সংগ্রাম। একদিনের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। ভীড় বাসে সীট একটিও খালি নেই । একটু ঠেলে ,একটু ধাক্কা মেরে ভিতরে প্রবেশ ...

স্বচ্ছতার অপর নাম ডাউকি , Dawki ( Umngot) river is one of the top tourist place of Meghalaya

ছবি
                             DAWKI  RIVER, MEGHALAYA                                        সত্যিই একদিন মনের মানুষকে সঙ্গী করে পৌঁছে গেলাম মেঘালয়ের রাজধানী শিলং।   নানা জায়গা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের শিরোপা পাওয়া গ্রাম মাওলিলং-এ। সেখানে কয়েক ঘণ্টা প্রকৃতির অদৃশ্য বন্ধনে আটকে গিয়ে এবার   এগিয়ে চললাম ডাউকির পথে । পাহাড়ী এই পথ আরামদায়ক নয় । বেশ ঝাকুনি খেতে খেতেই চললাম। এতদিন পাহাড়ী পথে পাইন, দেবদারু দেখতেই অভ্যস্ত ছিলাম। কিন্তু এখানে চোখের সামনে এলো এক অপরিচিত সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে মাইলের পর মাইল সুপারি বাগানের সৌন্দর্য রাস্তার কষ্ট ভুলিয়ে দেবার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে । ছবি দেখেই ভালবেসে ফেলা জায়গাটিতে পৌঁছাবার   জন্য রাস্তা ও সময় যেন আর শেষ হতে চায় না। বাইরের দিকে চোখ রাখলেই গা...