অতুলনীয় ভাগাতোর ( VAGATOR the most photographed beach of Goa )
ভাগাতোর সৈকত পূর্বে সহ্যাদ্রী পাহাড়, পশ্চিমে অনন্ত নীল জলরাশি নিয়ে আরব সাগর আর তার ঠিক মধ্যেখানে সোনালী বালুকাময় দীর্ঘ তটরেখা। এই বৈচিত্রের টানেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক গোয়াতে আসেন। গোয়ার সৈকতগুলি বৈচিত্রের দিক থেকে একেকটা একেকরকম। সাধারনত গোয়ার সৈকতগুলি উত্তর গোয়া ও দক্ষিন গোয়া ভাগ করে প্যাকেজ ট্যুরে দেখানো হয়ে থাকে। উত্তর গোয়ার সৈকতগুলির মধ্যে অন্যতম সুন্দর হল ভাগাতোর – ঠিক যেন পটে আঁকা ছবি। এর উত্তরে মোরজিম সৈকত ও দক্ষিনে অঞ্জুনা সৈকত। গোয়ার রাজধানী পানাজী থেকে ২২ কিমি ও মপুসা থেকে ৯ কিমি দূরে এই ভাগাতোর সৈকত। শুধুমাত্র এই ভাগাতোরের টানেই গোয়া ভ্রমণ করা যেতে পারে। পাহাড় ঘেরা এই সৈকত। এই সিঁড়ি দিয়েই পাহাড় থেকে ভাগাতোর সৈকতে নেমে আসা যায় ...