কোভালামের গল্প ( Kovalam - enjoy three crescent beaches )
তিরুবনন্তপুরম থেকে গাড়িতে চলেছি কোভালাম । রাস্তা মাত্রই ১৬ কিলোমিটার । সেখানেই আমাদের রাত্রিবাসের ব্যবস্থা আছে । ডিসেম্বরের শেষ সপ্তাহ কিন্তু এখানে সেটা বুঝতে পারা যাচ্ছে না । বেশ গরম , তারপরে দক্ষিন - পশ্চিম ভারতে দিনশেষের আলো থেকে যায় সাতটার পরেও । তাই মনে ক্ষীণ আশা গাড়ি দেরীতে চললেও কোভালাম সৈকতে সূর্যাস্তের শোভা নিশ্চয়ই দেখতে পাব । অবশেষে পৌঁছালাম কোভালামে । রাস্তাতে বেশ ভীড় , করোনার ভয় কাটিয়ে অনেকেই বছর শেষে আনন্দ করতে এখানে চলে এসেছে ন । গাড়ি আমাদের হোটেল অবধি এগোতে পারছে না । জায়গাটা একদম একটা পাহাড়ি জনপদের মত । রাস্তা বেশ চড়াই । লজের খানিকটা আগে আমরা গাড়ি থেকে নেমে গেলাম । লজটা কোভালামের লাইট হাউস সৈকতের কাছে ই । তাই প্রথমেই ক্যামেরা নিয়ে সোজা চলে গেলাম সেখানে । দিনের শ...