পোস্টগুলি

BEACH and SEA লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নীল লেগুনের আকর্ষণে - Chilika Lake is the largest brackish water lake and It is considered to be the largest lagoon in India.

ছবি
                             WAVES - CHILKA SEA MOUTH                       সমগ্র ভারতবর্ষ জুড়ে যত সমুদ্রই দেখি না কেন পুরীর মত এত প্রাণবন্ত সৈকত খুব কম আছে বলে মনে হয়। ভৌগোলিক অবস্থানগত ভাবে পুরী উড়িষ্যাতে হলেও আমাদের অনুভূতি এক্কেবারে দ্বিতীয় বাড়ির মত। আর জগন্নাথদেবের মন্দির দর্শন তো অন্য আর এক আকর্ষণ। আসলে বেশীরভাগ বাঙালীর বেড়ানোর হাতেখড়ি হয় পুরী ভ্রমণের মধ্যে দিয়ে। এর পরেও পুরী বেড়ানোটা আরো আনন্দের হয়ে উ ঠতে পারে যদি একটা গোটা দিন রাখা হয় চিল্কা ভ্রমণের জন্য। জলের মাঝে বালির দ্বীপ                            চিল্কা জায়গাটাই খুব মনোরম। যার একদিকে ঈষৎ লবণাক্ত, শান্ত জলরাশি; মাঝে ঝাউঘেরা সোনালী বালুতট , অপর দিকে অশান্ত সাগরের বিরামহীন ঢেউ সোনালী বেলাভূমিতে ঝাঁপিয়ে পড়ছে। শীতের রোদে নীলজলরাশির উপর দ...

মন পালিয়ে পালোলেমে, Palolem Beach is approx 1.61 km long and crescent-shaped; one can view the entire beach from either end.

ছবি
                 PALOLEM  BEACH       সোনালি বালিতে আমার প্রিয় ক্যামেরাটা নিয়ে বসে আছি। আর উপভোগ করে চলেছি সোনালী বালির সাথে নীল জলের খুন্‌সুটি ।   অবাক হচ্ছি পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের দেখে। সৌন্দর্যের টান এমনই যে আমরা বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়ে গিয়েছি দক্ষিন গোয়ার এই আপাত নির্জন   সৈকতে।                       আসলে আমরা   দিন চারেক হলো গোয়ায় পা রেখেছি। উত্তর গোয়া, দক্ষিন   গোয়া ঘুরে অবশেষে পালোলেম। এই সৈকতের প্রশস্তি অনেকের মুখে শুনে এসেছি। তবে এসেই বুঝলাম, না এলে ঠক্‌তে হতো। বড় রাস্তা থেকে নেমে যাওয়া পথ সোজা সৈকতের দিকে চলে গেছে। একটু এগোতেই দুপাশে কিছু দোকানপাট পেলাম, তাতে বিদেশী পর্যটকদের ভীড়ই বেশী। বিদেশী সিগারেটের দোকানও রয়েছে। একটু এগোতেই বালির পরিমান বাড়ছে দেখে বুঝলাম বেলাভূমির কাছাকাছি চলে আসছি।       PALOL...