পোস্টগুলি

WORLD HERITAGE লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্ব ঐতিহ্যের আরেক বিস্ময়– খাজুরাহোর শিল্পকলা - KHAJURAHO - UNESCO WORLD HERITAGE SITE

ছবি
                        ভারতবর্ষের যে কয়টি পর্যটনকেন্দ্রে সবচেয়ে বেশী সংখ্যক বিদেশী পর্যটক ভীড় জমান তার মধ্যে খাজুরাহো অন্যতম। ১৯৮৬ সালে UNESCO এর World Heritage Site এর অন্তর্গত হওয়া এই স্থানটির হাতছানি উপেক্ষা করা ভীষণ কঠিন। তাই আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের শুরুটাই ছিল খাজুরাহো দর্শনের মধ্য দিয়ে।                          প্রায় ৬০০ বছর বনজঙ্গলে ঢাকা, মাটি চাপা পড়া অবস্থায় আমাদের চোখের আড়ালে লুকিয়ে ছিল বর্তমান খাজুরাহো। ১৯২৩ সালের খননে যখন খাজুরাহোর বিষ্ময়কর ভাস্কর্য লোকচক্ষুর সামনে আসে ততদিনে অনেক দেরী হয়ে গেছে। ৮৫ টি মন্দিরের বেশীরভাগই সময়ের সাথে সাথে অযত্নে , অবহেলায় নষ্ট হয়ে মাত্র ২২ টি মন্দির ভারতীয় শিল্পকীর্তির অনন্য নিদর্শন হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য অক্ষত আছে। ইতিহাস ঘাটলে জানা যায় চন্দ্রবংশীয় চান্দেলা রাজারা দশম শতাব্দীর মাঝামাঝি থেকে দ্বাদশ শতা...

Light and Sound show at Sun Temple Konark

ছবি
                        UNESCO WORLD HERITAGE এর অন্তর্গত কোণারকের সূর্য মন্দির । পুরীতে বেড়াতে এসেছেন অথচ কোণারক আসেননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না । কোণারকের সূর্যমন্দির নিয়ে আমি আগে লিখেছিলাম । এর পৌরাণিক কাহিনী , ইতিহাস নিয়ে যা কিছু তথ্য পাওয়া যায় তা জেনে নিয়ে মন্দির দর্শন করলে আরো ভাল করে উপভোগ করা যায় । টাইম মেশিনে করে সহজেই পিছিয়ে যাওয়া যায় সেই সময় । অনেকেই সেইভাবে দর্শন করে থাকেন , আমি নিজেও তাই পছন্দ করি । কোণারক নিয়ে আমার   আগের লেখা সেইভাবেই লিখবার চেষ্টা করেছিলাম।                       এর আগে প্যাকেজ ট্যুরে বিভিন্ন জায়গা দেখার মাঝে সামান্য কিছু সময়ের জন্য সূর্য মন্দির দর্শন করেছি । মেঘলা দিনে , মাঝ দুপুরে সূর্যের আলোতে , সকালের প্রথম আলোতে মন্দির দেখে এসেছি শুধুমাত্র ভাল ছবি তোলার নেশাতে । যতবারই ...