মান্ডু দুর্গ , Mandu Fort carries the history of Jahangir, Nurjahan, Bazbahadur, Rupmati
JAHAJMAHAL , MANDU FORT বর্ষাকাল, প্রাসাদের বাইরে মুষলধারে বৃষ্টি চলছে । ভিতরে সঙ্গীতপ্রিয় রাজা মজলিশে বসে প্রিয়তমা রাণীর পরিবেশন করা সঙ্গীতে বিভোর হয়ে আছেন অথবা সম্রাট তার প্রিয়তমা রাণীর হাত ধরে বসে বসে উপভোগ করছেন তালাও এর জলে প্রতিফলিত হাজার হাজার দীপশিখার অপরূপ দৃশ্য । না , এটা কোনো সিনেমা বা নাটকের দৃশ্য নয় । প্রায় ৪৬০ বছর পিছিয়ে গেলে সেইসময় মাণ্ডুতে এই দৃশ্য অতিপরিচিত ছিলো। ১৫৫৪ সালে বায়াজিদ খান মাণ্ডুর শাসন ক্ষমতা দখল করেন ও নাম পরিবর্তন করে পরিচিত হন বাজবাহাদুর নামে । সঙ্গীত ছিলো বাজবাহাদুরের প্রাণ । রাজকার্যের থেকেও সঙ্গীত বেশী প্রিয় ছিল তার কাছে । মান সিং রাঠোরের কন্যা রূপমতি ছিলেন অসামান্য সুন্দরী ও সঙ্গীতজ্ঞা । হিন্দুকন্যা রূপমতির রূপে ও সঙ্গীতের ট...