পোস্টগুলি

PHOTO ESSAY লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছবিতে সতীপীঠ নন্দিকেশ্বরীতলা ( NANDIKESHWARI TEMPLE , SAINTHIA )

ছবি
                             লালমাটির জেলা বীরভূমকে দেবভূমি বলাই যায় , একথা আগেই লিখেছিলাম।   কারণ একটাই   ৫১ সতীপীঠের পাঁচ পাঁচটিই বীরভূমের মাটিতে। অনেকেরই   জানা থাকলেও আর একবার লিখছি সতীপীঠস্থান কিভাবে গড়ে উঠেছিল। দক্ষরাজা এক সুবিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে সকলে নিমন্ত্রিত থাকলেও দক্ষকন্যা সতী ও তার   স্বামী শিবের সেখানে কোনো নিমন্ত্রন ছিলো না। স্বামীর অমতেই সতী যজ্ঞস্থলে যান এবং সেখানে অপমানিত হন। সভাস্থলে পতিনিন্দা সইতে না পেরে সতী প্রাণত্যাগ করেন। এরপর সতীদেহ কাঁধে নিয়ে মহাদেবের প্রলয় , অবশেষে বিষ্ণুর চক্রে সতীদেহ খন্ড খন্ড হয়ে ৫১ টি জায়গায় গিয়ে পড়ে। গড়ে ওঠে ৫১ টি পবিত্র সতীপীঠস্থান। নলহাটি , সাঁইথিয়া , বক্রেশ্বর , কংকালীতলা , লাভপুর – এই   হলো বীরভূমের পাঁচ পবিত্র সতীপীঠ।                        আজকে ছবির মাধ্যমে বেড়াতে নিয়ে ...