পোস্টগুলি

শীতের মজা বাউল মেলাতে - JOYDEV KENDULI MELA also known as BAUL MELA

ছবি
                                           মুখে মাস্ক, মানুষে মানুষে দূরত্ব বজায় রেখে চলতে হবে। বর্তমান সময়ে এই জীবন যাপন আমরা মেনে নিয়েছি। তারপরে আবার Omicron variant এর ভয়। তাই শীতের রাতে বাউল মেলা ঘোরা যেন দিবাস্বপ্ন। শুধুনাত্র স্বপ্নই কারণ সব ধরনের মেলাই তো গত দুবছর ধরে বন্ধ। তাই এবার মেলা হোক বা না হোক, ঘুরতে পারি বা না পারি,   আরো একবার সোনালী দিনের স্মৃতি রোমন্থন করতে বাঁধা কোথায়? তাই টাইম মেশিনে করে ফিরে যাচ্ছি বছর খানেক আগেকার দেখা জয়দেব কেন্দুলির বাউল মেলার মাঠে।                     হাড় কাঁপানো ঠান্ডায় সারারাত মেলা দেখার মজাই আলাদা। হ্যাঁ, আমি রাতের কথাই বলছি, দিনের মেলার মজা তো আছেই। রাতের মেলার রূপ, রস, স্বাদ ভিন্ন। দিনে মিঠে রোদে উত্তুরে হাওয়া গায়ে লাগিয়ে মেলা দেখার মজা একরকম। আবার সেই মেলাতেই রাতভর বাউল আখড়ায় খড়...

আভিজাত্যের ঝর্ণা কলম- Aristocracy hidden in fountain pen

ছবি
                                                              ‘ ঝর্ণা কলম ’ বা ‘ ফাউন্টেন পেন ’ নামটা শুনলেই   ঘড়িটা যেন হঠাৎ করে দ্রুত উল্টো দিকে ঘুরে কয়েক দশক পিছনে   নিয়ে চলে যায় আমাদের । চোখের সামনে ভেসে ওঠে কত হারিয়ে যাওয়া ছবি । হঠাৎ করে খুঁজে পাওয়া এক ঝর্ণা কলম আমাকে স্মৃতির পাতা উল্টে দেখতে বাধ্য করল । স্কুল জীবনে প্রথম কয়েক বছর পেন্সিল , রাবার দিয়ে লেখাপড়া করার পরে তো দীর্ঘ দিনের সাথী ছিল ঝর্ণা কলম । খুব ছোটতে দেখেছিলাম আমাদের বাড়িতে একটা কলম রাখার জায়গা ছিল যাতে রাখা থাকত দুটো কলম । সেগুলো অবশ্য ব্যবহার হত না । কাঠের তৈরী কলম দুটোতে কোন কালি ভরার জায়গা ছিল না , শুধুমাত্র একটা স্টীলের নিব লাগানো ছিল ।...