বিশ্ব ঐতিহ্যের আরেক বিস্ময়– খাজুরাহোর শিল্পকলা - KHAJURAHO - UNESCO WORLD HERITAGE SITE
ভারতবর্ষের যে কয়টি পর্যটনকেন্দ্রে সবচেয়ে বেশী সংখ্যক বিদেশী পর্যটক ভীড় জমান তার মধ্যে খাজুরাহো অন্যতম। ১৯৮৬ সালে UNESCO এর World Heritage Site এর অন্তর্গত হওয়া এই স্থানটির হাতছানি উপেক্ষা করা ভীষণ কঠিন। তাই আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের শুরুটাই ছিল খাজুরাহো দর্শনের মধ্য দিয়ে। প্রায় ৬০০ বছর বনজঙ্গলে ঢাকা, মাটি চাপা পড়া অবস্থায় আমাদের চোখের আড়ালে লুকিয়ে ছিল বর্তমান খাজুরাহো। ১৯২৩ সালের খননে যখন খাজুরাহোর বিষ্ময়কর ভাস্কর্য লোকচক্ষুর সামনে আসে ততদিনে অনেক দেরী হয়ে গেছে। ৮৫ টি মন্দিরের বেশীরভাগই সময়ের সাথে সাথে অযত্নে , অবহেলায় নষ্ট হয়ে মাত্র ২২ টি মন্দির ভারতীয় শিল্পকীর্তির অনন্য নিদর্শন হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য অক্ষত আছে। ইতিহাস ঘাটলে জানা যায় চন্দ্রবংশীয় চান্দেলা রাজারা দশম শতাব্দীর মাঝামাঝি থেকে দ্বাদশ শতা...