পোস্টগুলি

ভাগ্য বড় না নিজের চেষ্টা বড় এই নিয়ে তর্ক হয়েই থাকে ............বাস্তব জীবনে নিজের অভিজ্ঞতা

                                                                                                             অফিস ছুটির পরে বাস স্ট্যান্ডে   আমাকে প্রেমাশীষদা বলল- “ অমিত , দত্তদাকে তিনটে চা , তিনটে ওমলেট বল। এখনো বাস আসতে দেরী আছে, সিউড়ি যখন পৌঁছবি তখন খিদে পেয়ে যাবে”। আমি কিছু বলার আগেই দত্তটা বলে উঠল- “ বসুন দাদা, আজ আপনাদের মালদাতেই যেতে হবে , তার আগে বাস নেই”। কিছুক্ষনের মধ্যেই আমাদের হাতে ওমলেট আর   কাচের গ্লাসে চা চলে এলো। দত্তদার সাথে আমাদের সম্পর্ক এইরকমই ...

বীরভূমের অতীত রাজধানী , RAJNAGAR IS THE FORMER CAPITAL OF BIRBHUM DURING ISLAMIC RULE

ছবি
RUINS OF RAJNAGAR  PALACE                     রাজনগর এসে অনুভব করলাম, আগে এখানে না এসে কি ভুল করেছি ! অনেক আগেই এই জায়গা দর্শন করা উচিত ছিলো। একদিকে এর ঐতিহাসিক গুরুত্ব, অন্যদিকে এর অনন্য সাধারন স্থাপত্য – এই দুই আকর্ষণেই এখানে আসা যায়। পর্যটনস্থল হিসাবে এক কথাতে রাজনগরের পরিচয় হল – বীরভূমের অতীত রাজধানী। বীরভূমের বর্তমান রাজধানী তথা সদর শহর সিউড়ী থেকে এর দূরত্ব প্রায় ২৫ কিমি।                  ইতিহাসের পাতা ঘাটলে যতটুকু জানা যায় তা হলো –রাজনগরের প্রথমদিকে নাম ছিলো ‘ লক্ষ্মনোর’ । পরবর্তীকালে যা ‘ লক্ষ্মুর’ , ‘নাগর’ বা ‘নগর’ নামে পরিচিত হয়। দীর্ঘকাল ধরে   রাজনগর শাসনকরেছেন প্রথমে হিন্দু রাজা ও পরবর্তীকালে মুসলমান রাজারা । হিন্দুরাজা বীর সিংহ ও চৈতন্য সিংহ যখন এখানে রাজধানী স্থাপন করেন তখন থেকেই রাজনগর বীরভূমের রাজধানী হিসাবে পরিচিতি লাভ করে। পরবর্তীকালে হিন্দুরাজাদের হাত থেকে রাজত্ব ছিনিয়ে মুসলমানরাজের সূচনা হয় পাঠান ...